মোবাইল থেকে আইডি, পেজ, গ্রুপ বা ইভেন্ট ম্যানসন করার পদ্ধতি
20 April 2014 at 14:18
আজ শেখাবো মোবাইল থেকে কিভাবে আইডি, পেজ, গ্রুপ কিংবা ইভেন্ট ম্যানসন করতে হয়।মোবাইল থেকে আইডি, পেজ, গ্রুপ কিংবা ইভেন্ট ম্যানসন করার সিস্টেম হচ্ছে @[আইডি, পেজ, গ্রুপ কিংবা ইভেন্টের কোড:]
মনোযোগ দিয়ে ছবিটি দেখুন,

এবার আমরা দেখব আইডি, পেজ, গ্রুপ কিংবা ইভেন্টের কোড কিভাবে বের করতে হয়।
আইডি বা পেজের কোড বের করতে হলে ওই আইডি বা পেজে ঢুকে লিংকটা খেয়াল করলেই কোড পাওয়া সম্ভব, যেমন নিচের ছবিটি দেখুন,

লাল রঙে মার্ক করা সংখ্যাটিই ওই আইডির কোড।
অনেক সময় আইডি বা পেজের লিংকে কোড থাকে না, তখন ওই আইডি বা পেজের প্রোফাইল পিকচারের লিংকের সর্বশেষ সংখ্যাটিই ওই আইডি বা পেজের কোড।
যেমন আমার আইডির লিংক দেখুন,

এতে কোন সংখ্যা নেই, এবার আমার প্রোফাইল পিকচারের লিংক দেখুন, লিংকের শেষ সংখ্যাটিই আমার আইডির কোড,

অনুরুপভাবে বাঁশেরকেল্লা পেজের লিংক দেখুন তাদের প্রোফাইল পিকচারের লিংকে,

এবার দেখাচ্ছি গ্রুপ বা ইভেন্টের কোড বের করার সিস্টেম।
গ্রুপ বা ইভেন্টের লিংকে অবশ্যই তার কোড দেওয়া থাকবে, এতে কোন সন্দেহ নেই।
যেমন দেখুন হিলফুল ফুজুল গ্রুপের কোড নিচের ছবিতে দেওয়া আছে,

আবার দেখুন, “প্রতিদিন রাত ৯টায় হিলফুল ফুজুল গ্রুপে রিপোর্টিং” ইভেন্টের কোড তার লিংকেই দেওয়া আছে,

এভাবে আইডি, পেজ, গ্রুপ কিংবা ইভেন্টের কোড বের করে নিচের মত করে পোস্ট করে দিলেই মোবাইল থেকে আইডি, পেজ, গ্রুপ কিংবা ইভেন্ট ম্যানসন হবে ইনশাআল্লাহ।

আশা করি সবাই বুঝতে পেরেছেন, তারপরেও না বুঝে থাকলে কমেন্টে জানান, সবাই ভাল থাকবেন।